আন্তর্জাতিক



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ১৮ / ২০২১


আফগানিস্তানে মসজিদে ঢুকে ৮ জনকে গুলি করে হত্যা


260

Shares

আফগানিস্তানের নাঙ্গারহারের রাজধানী জালালাবাদে মসজিদের ভেতর ঢুকে বন্দুক হামলা চালানো হয়েছে।
এই ঘটনায় একই পরিবারের আটজন নিহত হয়েছে। শনিবার রাতে তারাবীর নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে এ হত্যাকাণ্ডের শিকার হন তারা।

নাঙ্গারহার প্রদেশে গর্ভনর জাইয়ুল হক আমারখিল বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাদের হত্যা করা হতে পারে। হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত তা দ্রুত তদন্ত করা হবে বলে জানান গর্ভনর।

নিহতদের মধ্যে পাঁচজন সহোদর এবং তিনজন নিকট আত্নীয়। দেশটিতে প্রায়ই প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ঘটে।

আন্তর্জাতিক