আন্তর্জাতিক



দেশদর্পণ প্রতিবেদক

অক্টোবর / ২১ / ২০২৬


রেকর্ড ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন


60

Shares


ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে, তারা বিদেশি নাগরিকদের দেওয়া ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে। তাদের দাবি, অন্য যেকোনো প্রশাসনের তুলনায় তারা অনেক দ্রুতগতিতে এই পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত যেসব বিদেশি নাগরিক আইন ভঙ্গ করেছেন, জালিয়াতি করেছেন অথবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেনÑমূলত তাদের ভিসাই বাতিল করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে বলেছেন, ‘ভিসা নিয়ে অবস্থানরত যেসব বিদেশি আইন ভঙ্গ করেন, জালিয়াতি করেন অথবা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ান, তাদের প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।

আল জাজিরা এ বিষয়ে মন্তব্যের জন্য স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে। আগস্ট মাস নাগাদ ভিসা বাতিলের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে।

জানুয়ারি মাসে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছিল যে, তারা ১ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে, যা ছিল তৎকালীন একটি রেকর্ড।

প্রশাসন ভিসা প্রদানের ক্ষেত্রেও কঠোর নীতি গ্রহণ করেছে; এর আওতায় সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই-বাছাই প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে এবং স্ক্রিনিং বা পরীক্ষা-নিরীক্ষার পরিধি বাড়ানো হয়েছে।

অধিকারকর্মী ও মানবাধিকার বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসনের এই সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রিনিং প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন। তাদের মতে, এটি বাকস্বাধীনতার জন্য হুমকি এবং অনেকটা নজরদারির শামিল, যার মাধ্যমে অভিবাসীদের আলাদা করে চিহ্নিত করা হচ্ছে।


ওয়াইএফ/০১


আন্তর্জাতিক