সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

সেপ্টেম্বর / ০৭ / ২০২৬


সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার


91

Shares


সিলেট নগরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরে ঝটিকা মিছিলের তৎপরতা ঠেকাতে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫), শাহ তাহমিদ আহমদ (৩৩), মো. সোহেল আহমদ (২০) ও রবিউল ইসলাম হৃদয় (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট নগরের রিকাবীবাজার এলাকার নূরী রেস্টুরেন্টের সামনে থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন বিয়ানীবাজার থানার আঙ্গারজুর এলাকার কুরারবাজার ইউনিয়নের মিসবাউর রহমানের ছেলে। একই এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে এহসান হোসেন। বিয়ানীবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খাসা এলাকার মৃত মহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাহি এবং আঙ্গারজুর এলাকার কুরারবাজার ইউনিয়নের মৃত শাহ মোবারক হোসেনের ছেলে শাহ তাহমিদ আহমদ।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে আসছিলেন। এসব ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলাটিও সন্ত্রাস বিরোধী আইনে মামলাসহ পৃথক দুটি মামলা করা হয়েছে।

এর আগে গত শুক্রবার ও শনিবার নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরো দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ। তারা হলেন- ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার দিঘলী রামপুর এলাকার আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৬)। তারা গত ২৮ আগস্ট সিলেট নগরের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় ৩০ আগস্ট কোতোয়ালী মডেল থানায় মামলা (নম্বর-৫৩) দায়ের করা হয়। মামলার পর পৃথক অভিযান চালিয়ে সোহেল আহমদ ও রবিউল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতরা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা সিলেট নগরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। মামলার তদন্তে সিসিটিভি ও ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।’ তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে এক-দুইজনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে।ৎ গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। 


ওিয়ািইএফ/০২

সিলেট প্রতিক্ষণ