খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ১২ / ২০২২


part,time

২০ দলের বিশ্বকাপ দেখবে ক্রীড়ানুরাগীরা


185

Shares

প্রথমবারের মতো ২০ দলের ক্রিকেট বিশ্বকাপ দেখবে ক্রীড়ানুরাগীরা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল শিরোপার জন্য লড়াই করবে। এরমধ্যে ১২টি দল সরাসরি অংশ নেবে বিশ্বকাপের আসরে।

দুবাইয়ে দুই দিনব্যাপী হওয়া আইসিসির বোর্ড সভার পর এমন সিদ্ধান্ত জানানো হয়। যেখানে বাছাই প্রক্রিয়া সম্পর্কেও তথ্য দেওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ২০২৪ সালের বিশ্বকাপে চার দল বাড়িয়ে মোট ২০ দল করা হয়েছে।

চলতি বছরের অস্ট্রেলিয়া বিশ্বকাপে মোট ১৬টি দেশ অংশ নেবে। এবারের আসরে খেলার জন্য ৮টি দল সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। তবে ২০২৪ সালে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজসহ ১২টি দল সরাসরি খেলতে পারবে।

আগামী ১৪ নভেম্বরের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাকি দুই দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী আসরে ওয়েস্ট ইন্ডিজ সেরা আটে থাকলে র‍্যাঙ্কিং থেকে সুযোগ পাবে তিন দল।

বাকি আট দলকে জায়গা করে নিতে হবে আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে। আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বাছাই প্রতিযোগিতা থেকে শীর্ষ দুটি করে দল জায়গা পাবে বিশ্বকাপে। আর আমেরিকা ও ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে আসবে একটি করে দল।

খেলাধুলা