খেলাধুলা



দেশদর্পণ প্রতিবেদন

অগাস্ট / ১৬ / ২০২৬


ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস বাংলাদেশের


117

Shares


টানা চার দিনের দুর্দান্ত ক্রিকেটে বাংলাদেশের হাতে ধরা দিল ক্রিকেটের সবচেয়ে বড় জয়ের একটি। ২৩ বছরের মধ‍্যে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে সফরকারীরা গড়ল ইতিহাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে তারা হারাল অস্ট্রেলিয়াকে।

ডারউইন টেস্টে ৯ উইকেটে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। ৫৭ রানের লক্ষ‍্য তারা ছুঁয়ে ফেলেছে ১৪.২ ওভারে।

সব মিলিয়ে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।

তানজিদ হাসানের দ্রুত বিদায়ের পর বাকিটা অনায়াসে সারেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। একটু নড়বড়ে ছিলেন সাদমান। ব‍্যাটের কানায় লেগে দুটি বাউন্ডারি পান তিনি।

শুরু থেকে সাবলীল ছিলেন মুমিনুল। বাউ ওয়েবস্টারের বলে তার বাউন্ডারিতেই আসে টেস্টে বাংলাদেশের ইতিহাসের সেরা জয়।

৩৯ বলে দুই চারে ৩০ রানে অপরাজিত থাকেন মুমিনুল। ৪২ বলে চার চারে ২৫ রান করেন সাদমান। তাদের জুটিতে ৫৩ রান আসে ৭৫ বলে।

এর আগে দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে ভাঙল বাংলাদেশের শুরুর জুটি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসানকে এবার শূন‍্য রানে ফেরালেন জশ হেইজেলউড।

স্টাম্পে থাকান ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন তানজিদ। কিন্তু লাইনে যেতে পারেননি তিনি। বল আঘাত হানে অফ স্টাম্পের চূড়ায়। বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

এর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ইতি টানলেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনারের পাঁচ উইকেটের ২৮৪ রানে অলআউট হলো স্বাগতিকরা। ডারউইনে ইতিহাস গড়তে বাংলাদেশ পেল ৫৭ রানের লক্ষ‍্য।

মিরাজের বলে সুইপ করার চেষ্টায় বলের লাইন মিস করেন লায়ন। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন তিনি। অবশ‍্য কোনো কাজ হয়নি। বল আঘাত হানত মিডল স্টাম্পে।

২৭ বলে ১৫ রান করেন লায়ন। শূন‍্য রানে অপরাজিত থেকে যান জশ হেইজেলউড।

৬৬ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার মিরাজ। পেসার হাসান ৩ উইকেট নেন ৫৬ রানে।


ওয়াইএফ/০২

খেলাধুলা