দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ৩০ / ২০২২


play,time

৯ বছরের ভাইকে গাছের সঙ্গে বেঁধে ৬ বছরের শিশুকে ধর্ষণ


148

Shares

কুয়াকাটায় ৯ বছরের শিশু ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে ৬ বছরের শিশু বোনকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কুয়াকাটা পৌর এলাকার পশ্চিম কুয়াকাটা ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ ভিকটিম শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মহিপুর থানায় অভিযুক্ত হাসান শরীফ (১৬)কে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।অভিযুক্ত হাসান কুয়াকাটা পৌর শহরের ইব্রাহিম শরীফের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে পশ্চিম কুয়াকাটা এলাকার ওই শিশু তার বড় ভাইয়ের (৯) সঙ্গে পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে জিলাপী ফল খেতে যায়। এ সময় হাসান ওই শিশুর ভাইকে আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে এবং শিশুটিকে পাশের ঝোপের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটিকে প্রথমে কলাপাড়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কুয়াকাটা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর তৈয়বুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অমানবিক এ ঘটনার পর আমি ভিকটিম শিশুর পরিবারকে আইনের আশ্রয় নিতে বলেছি।’

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছে। শিশুটিকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশজুড়ে