দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ০২ / ২০২২


sylhet city

আইস ও ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক গ্রেফতার


169

Shares

টেকনাফে নাফনদী অতিক্রম করে আইস ও ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের দুই নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ জানান, শনিবার ভোরে মিয়ানমার থেকে মাদকের চালান আসার খবর পেয়ে বিজিবির বিশেষ টহল দল জালিয়ার দ্বীপে অবস্থান নেয়।

কিছুক্ষণ পর মিয়ানমারের দিক থেকে কয়েকজন ব্যক্তি একটি কাঠের নৌকায় শূন্যরেখা অতিক্রম করে জালিয়ার দ্বীপের কাছে আসে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা নৌকা ঘুরিয়ে মিয়ানমারের দিকে চলে যাওয়ার চেষ্টা করে।

বিজিবি জওয়ানেরা ধাওয়া করে মিয়ানমারের আকিয়াব মন্ডু থানার নাগাকুরার এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ (২২) ও মন্ডু হাসসুরাতা ধাওনখালী এলাকার মৃত আব্দুল গণির ছেলে মো. রফিককে (২৩) গ্রেফতার করে।

পরে তাদের ১ কেজি ৬৯ গ্রাম আইস এবং ৫৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যে কারণে হিলিতে কমেছে পেঁয়াজের দামযে কারণে হিলিতে কমেছে পেঁয়াজের দাম তিনি আরও জানান, মাদক বহন ও অনুপ্রবেশ আইনে পৃথক মামলা দায়েরের পর জব্দ করা মাদকসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশজুড়ে