দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৭ / ২০২২


sylhet city

বিয়েবাড়িতে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের


156

Shares

কুড়িগ্রামে বিয়ের অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাহুল বাশফোর (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রাহুল বাশফোর গাইবান্ধার কাচারীবাজার এলাকার প্রদীপ বাশফোরর ছেলে।

সোমবার (৭ মার্চ) ভোর ৬টার দিকে কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন রেলস্টেশন সংলগ্ন হরিজন পল্লিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর থানা পুলিশ সেখানে অবস্থান নেয়। জানা যায়, জেলা শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লিতে সুমন হরিজনের মেয়ে অন্তরা রানী (১৬) বাশফোরের সঙ্গে গাইবান্ধা সদরের কাচারীপাড়া এলাকার স্বপন বাশফোরের ছেলে রনি বাশফোরের বিয়ের আয়োজন চলছিল।

রোববার রাতে বিয়ে অনুষ্ঠিত হলেও সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কন্যা বিদায়ের সময় উভয় পক্ষের লোকজনের আনন্দ-উৎসব করে। এ সময় একজনের গায়ে ধাক্কা লাগা ও কথা কাটাকাটির জেরে রাহুল বাশফোর নামে বর পক্ষের এক যুবককে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। পরে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে আরো ৩ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাইবান্ধা হরিজন সম্প্রদায় কমিটির সভাপতি কীর্তন বাশফোর জানান, রাহুল বাশফোর নামে বরযাত্রীর এক যুবকের বুকের বা পাশে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, বিয়েবাড়ির অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

দেশজুড়ে