দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

মে / ২৭ / ২০২২


remand

বন্ধুদের সঙ্গে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, রিমান্ডে প্রেমিক


190

Shares

সাভার সদর ইউনিয়নে প্রেমিকাকে ডেকে এনে বন্ধুদের সঙ্গে নিয়ে জঙ্গলে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় রবিউল ইসলাম রবি (২৫) নামের এক যুবকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার রাতে রিমান্ড মঞ্জুরের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন কোর্ট ইন্সপেক্টর (ওসি) মতিয়ার রহমান। এর আগে, আসামি রবিকে আদালতে হাজির করলে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোমেনুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

পরে বিকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর হাকিম রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম রবির সঙ্গে ভুক্তভোগী নারীর ছয় মাসের প্রেমের সম্পর্ক।

সেই সুবাদে গত সোমবার রবির জন্মদিনের কথা বলে সাভারের কলমা এলাকায় নিয়ে আসেন ভুক্তভোগীকে। পরে রবি তার বন্ধুদের নিয়ে রাতভর পালাক্রমে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। ঘটনার পর দিন মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা দুইজনসহ চারজনের নামে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী নারী।

সেদিন রাতেই গ্রেফতার হন রবিউল ইসলাম রবি। বুধবার তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতার রবিউল ইসলাম রবি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বিন্দু সাজ গ্রামের মো. আজিজুল হকের ছেলে। তিনি ধর্ষণ মামলার প্রধান আসামি।

বাকি পলাতক আসামিরা হলেন সাভার থানার কলমা এলাকার শাহজাহানের ছেলে শহিদুল ইসলাম (২৭), জিনজিরা এলাকার আব্দুল ওহাবের ছেলে মনির হোসেন ওরফে মনের কসাই (৪০) ও আবু ইউসুফের ছেলে মো. রবিন (২৭)।

দেশজুড়ে