দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

মার্চ / ৩১ / ২০২২


play news

বউকে পালিয়ে বিয়ে করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা


151

Shares

বাগেরহাটের মোংলা উপজেলায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক মো. মারুফ হোসাইনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে খুলনার কয়রা থেকে তাকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ। এর আগে গত সোমবার (২৮ মার্চ) রাতে মোংলা পৌরসভার ছাড়াবাড়ী এলাকায় মারুফ তার বন্ধু শাহিনকে ছুরিকাঘাত করে খুন করেন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে নিহতের বড় বোন খাদিজা বেগম বাদী হয়ে মারুফসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মারুফের স্ত্রী নাদিরা বেগমকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে বন্ধু শাহিন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মারুফ শাহিনকে ছুরিকাঘাত করে হত্যা করে। গ্রেফতারকৃত মারুফকে আদালতের মাধ্যমে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

দেশজুড়ে