খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ১৯ / ২০২২


play,time

ব্যথার ঝড় বইছে রোনালদোর হৃদয়ে


179

Shares

ক্রিশ্চিয়ানো রোনালদো রদ্রিগেজ দম্পতির কোল জুড়ে এলো জোড় সন্তান। তাদের মধ্যে একটি ছেলে শিশু একটি মেয়ে শিশু। এ দম্পতির আলোর দিনে নেমে এলো শিশু পুত্র হারানোর সংবাদ। যা সিয়ার সেভেনের হৃদয়ে ব্যথার ঝড় তুলেছে। যার ফলে এবার তিনি একান্তে থাকার কথা নিজেই সামাজিক যোগাযোগ-মাধ্যমে জানালেন। তবে তার মেয়ে সন্তান ভালো রয়েছে বলেও জানান।

পাঁচ বারের ব্যালন ডি'অর বিজয়ীর ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রামে রোনালদো-জর্জিনার পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তান মৃত্যুবরণ করেছে৷ বাবা মায়ের জন্য এর চেয়ে বড় ব্যথা আর কিছুই হতে পারে না।'

এরপর কন্যাসন্তানের জন্মের খবর জানিয়ে সে বিবৃতিতে বলা হয়, 'এই কঠিন মুহূর্তে আমাদের নবজাতক কন্যা সন্তান আমাদের বেঁচে থাকার শক্তি যোগাচ্ছে, আশা দেখাচ্ছে, কিছুটা আনন্দ দিচ্ছে। বিশেষ সেবা ও সমর্থনের জন্য আমরা ডাক্তার ও নার্সদেরকে ধন্যবাদ জানাই।'

কিছু সময় একান্তে থাকার আকুতি জানিয়ে তিনি বলেন, 'আমরা সবাই এই বিচ্ছেদের মুহূর্তে হতবিহ্বল। এই কঠিন মুহূর্তে আমরা কিছুটা সময় একান্তে কাটাতে চাই।' সেখানে আরও যোগ করা হয়, 'ছেলে, তুমি আমাদের জন্য দেবদূত৷ আমরা তোমাকে সবসময় ভালোবেসে যাব।'

খেলাধুলা