সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

সেপ্টেম্বর / ১৬ / ২০২৬


চৌখিদেখি সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানি


77

Shares


সিলেট নগরের চৌখিদেখি পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় হারিছ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরেকজন চিকিৎসাধীন আছেন।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। 

নিহত হারিছ গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে। 

স্থানীয় সূত্র জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে সিলেট নগরের বিমানবন্দর থানাধীন চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারিছ মারা যান। অপর ব্যক্তি চিকিৎসাধীন আছেন।

সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম। তিনি বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 


এএফ/০২

সিলেট প্রতিক্ষণ