দেশজুড়ে



দেশদর্পণ ডেস্ক

মে / ০৭ / ২০২১


হেফাজত নেতার ধর্ষণ মামলা

চট্টগ্রামে হেফাজত নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা


552

Shares

চট্টগ্রামে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।

বৃহস্পতিবার হাটহাজারী থানায় মামলাটি করেন এক নারী। পুলিশ জানায়, ২০১৯ সালে ফেসবুকের মাধ্যমে ওই নারীর সাথে নোমান ফয়েজীর পরিচয় হয়। সামাজিক মাধ্যমে কথোপকথনে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে হাটহাজারীতে নিয়ে আসে।

সেখানে এক বছর একটি ভাড়া বাসায় রেখে বিভিন্ন সময় ওই নারীকে ধর্ষণ করে নোমান ফয়েজী। পরে ওই নারী হাটহাজারী থেকে তার খালার বাসায় চলে আসলে। সেখান থেকেও বিভিন্ন বাসা ও হোটেলে নিয়ে ধর্ষণ করে। নোমান ফয়েজি বর্তমানে নশকতার তিন মামলায় রিমান্ডে আছে।

দেশজুড়ে