দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

মে / ৩১ / ২০২২


plastic

ডেমরায় জ্বলছে প্লাস্টিক গোডাউন


142

Shares

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় সিটি গ্রুপের প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে। সোমবার রাত ৯টা ১২ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর পায় ডেমরা ফায়ার সার্ভিস স্টেশন।

ঘটনাস্থলে এখন পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দেশজুড়ে