দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৭ / ২০২২


sylhet city

দেশে সারের কোনও ঘাটতি নেই : কৃষিমন্ত্রী


182

Shares

এই মুহূর্তে দেশে সারের কোনও ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। 

সোমবার (৭ মার্চ) সচিবালয়ে ৩৬তম এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক সম্মেলনের কর্মসূচি বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। দেশে সারের ঘাটতি রয়েছে, এমন খবর গণমাধ্যমে প্রকাশ পেলেও তা মানতে রাজি নন কৃষিমন্ত্রী।

সারের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘‘এ মুহূর্তে সারের কোনও ঘাটতি নেই। সার নিয়ে কৃষকদের উদ্বেগের কোনও কারণ নেই।

কোনও কারণে দাম একটু এদিক-সেদিক থাকতে পারে। আমি বলতে পারি, আমাদের সারের কোনও ঘাটতি নেই।”

দেশজুড়ে