165
Sharesলালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাটে ধরলা নদীতে ১১ বন্ধু গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন সজীব ইসলাম নামের এক যুবক।
বুধবার (১৩ এপ্রিল) সকালে লালমনিরহাট ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার সহিদার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার (১২এপিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তি লালমনিরহাট শহরের সাপ্টানা এলাকার শফিকুল ইসলামের ছেলে সজীব ইসলাম (২০)। তিনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান। জানা গেছে, মঙ্গলবার (১২এপিল) দুপুরে লালমনিরহাট শহরের সাপ্টানা এলাকা থেকে সজীব ইসলামসহ ১১ জন যুবক মোগলহাটে গিয়ে ধরলা নদীতে গোসল করতে নামেন।
এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় সজীব ইসলাম পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে একই দিন বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের ৩ সদস্যের ডুবুরি দল পানিতে নেমে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি।
স্থানীয়রা জানান, উপজেলার সীমান্তবর্তী মোগলহাটে ধরলা নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে নিখোঁজ যুবক ডুবে গিয়ে ভেসে যেতে পারেন।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার সহিদার রহমান বলেন, মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল উদ্ধার তৎপরতা বন্ধ করে। ঘটনাস্থল থেকে ধরলা নদীর দুই কিলোমিটার ভাটিতেও উদ্ধার তৎপরতা চালানো হয়।