দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

জুলাই / ০৪ / ২০২২


lightning

ধর্মপাশায় বজ্রপাতে ২ জেলের মৃত্যু


176

Shares

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর হাওরের মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাজাপুর এলাকার মহাব্বত আলীর ছেলে মানিক মিয়া (৩২) ও জানিয়ারচর গ্রামের দিকচান মিয়ার ছেলে নিয়া শাহ (২৮)।

পুলিশ জানান, সকালে ৬ জেলে মোঘরাইন বেরিবাঁধ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই দুই জেলে মারা যান। ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

দেশজুড়ে