সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

মার্চ / ১৭ / ২০২১


দক্ষিণ সুরমায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, আহত ২ জন


213

Shares

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত পৌনে চারটার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

জানা যায়, দক্ষিণ সুরমার  সিলেট-সুলতান-বালাগঞ্জ সড়কের সিলামে বুধবার রাত পৌনে ৪টার দিকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১- ৭২৪২) ও  সিএনজি চালিত অটোরিকশা (মৌলভীবাজার ম ১১-২৪৮১) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার চালকসহ ২জন গুরুতর আহত হয়েছেন।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন- সিলামে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালকসহ ২জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট প্রতিক্ষণ