দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

জুন / ১৫ / ২০২২


sylhet

দোয়ারাবাজারে বন্যার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু


178

Shares

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্কুলে যাবার পথে বন্যার পানিতে নৌকা ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়নের গুজাউরা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ (১০) ও তামান্না (১৫) আপন ভাই বোন। সুরমা ইউনিয়নের বাসিন্দা ময়না মিয়ার ছেলে মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহত সৌরভ ও তার আপন বড় বোন তামান্না গুজাউরা হাওর দিয়ে ছোট নৌকা করে স্কুলে যাচ্ছিল।

হঠাৎ হাওরে ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায় এবং সৌরভ ও তামান্না পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়।

পরে দোয়ারাবাজার থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় হাওর থেকে সৌরভ ও তামান্নার মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় চিলা নদীতে নৌকা উল্টে ভাই ও বোন নিখোঁজ হয়েছিল। পরে ভাই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।

দেশজুড়ে