180
Sharesঈদের দিন সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস থেকে দেয়া পরবর্তী ১০ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, আমরা ১০ দিনের যে পূর্বাভাস দিয়েছি, সে হিসেবে ঈদের আগে, পরে ও ঈদের দিন বৃষ্টি হতে পারে।
তবে ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে এর সঠিক তথ্য ৭২ ঘণ্টা আগে বলা যাবে। কারণ এখন আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়। এজন্য সময় যত ঘনিয়ে আসবে, এ বিষয়ে তত নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, আজ সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে এ বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। এছাড়া, ঢাকা, দক্ষিণ অঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও বৃষ্টির শঙ্কা নেই।
পূর্বাভাসে জানা যায়, আজ ঢাকা, খুলনাসহ কয়েকটি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।
সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা।