শিক্ষা



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০১ / ২০২২


news part

এসএসসি শুরু ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট


206

Shares

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

ঘোষণা অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৯ জুন এবং এইচএসসি ২২ আগস্ট শুরু হবে।

একই সঙ্গে পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ, কোন কোন বিষয়ে পরীক্ষা, কোন কোন বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন, সিলেবাস, মানবন্টন, পরীক্ষার সময়ও প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (০১ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

শিক্ষা