দেশজুড়ে



দেশদর্পণ ডেস্ক

মে / ০১ / ২০২১


পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


353

Shares

গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাজিম সরদার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার বাবরগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশু সাজিম সরদার গোপালগঞ্জ সদর উপজেলার বাবরগাতী গ্রামে রিয়াজুল সরদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সন্ধ্যায় বাড়ির উঠানে খেলতে ছিল শিশু সাজিম। এসময় সবার অজান্তে বাড়ীর পাশের একটি পুকুরে পড়ে গিয়ে ডুবে যায় সে। সাজিমকে না পেয়ে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি।

পরে ওই শিশুর মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠলে উদ্ধার করে পরিবারের লোকজন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

দেশজুড়ে