372
Sharesচট্টগ্রামে মহানগরীর বাকলিয়ায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাঁচজন দগ্ধ হয়েছে।
শনিবার রাতে বাকলিয়ার ভরাপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসকরা জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।