217
Sharesহবিগঞ্জের বানিয়াচংয়ে হাওর থেকে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুজাতপুর হাওর থেকে মরদেহগুলো উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের দলনেতা পিযুষ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, হাওরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। পিযুষ কুমার বলেন, ‘সুজাতপুর হাওরে একটি বৈদ্যুতিক তার ঝুলে ছিল।
সোমবার রাতে একটি বিয়ের নৌকা এদিক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তারে জড়িয়ে পানিতে পড়ে নিখোঁজ হন।
ভোরের দিকে আরেকটি নৌকা ওই দিক দিয়ে যাওয়ার সময় আরও একজন সেই তারে স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান।’
সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরিদল প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় দুজনের মরদেহ উদ্ধার করে।