186
Sharesবলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও ‘৩৬৫ ডেইজ’ খ্যাত ইতালিয়ান অভিনেতা-গায়ক মাইকেল মোরন জুটি বেঁধে কাজ করলেন।
একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে তাদেরকে। মিউজিক ভিডিওটির নাম ‘মুর মুর কে’। জ্যাকুলিন নিজেই পোস্টারটি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।
গানটির মাধ্যমে ভারতীয় ইন্ডাস্ট্রিতে অভিষেক করতে যাচ্ছেন এই ইতালীয় তারকা। ‘মুর মুর কে’ গানটির গীতিকার ও সুরকার টনি কাক্কার। নেহা কাক্কারও কণ্ঠ দিয়েছেন।
এর কোরিওগ্রাফি করেছেন শক্তি মোহন। আগামী ১২ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে গানটি।