বিনোদন



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ১৮ / ২০২২


cup,plate

কবরীর ৫ ছেলেরা কে কোথায় আছেন?


172

Shares

ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরীর প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। ২০২১ সালে করোনায় আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। কবরী অসুস্থ থাকাকালীন হাসপাতালে সব সময় তার পাশে ছিলেন তৃতীয় ছেলে শাকের চিশতী।

কবরীর প্রথম ঘরে দুই ছেলে এবং দ্বিতীয় ঘরে তিন ছেলে। তাদের মধ্যে বড় ছেলে অঞ্জন চৌধুরী আমেরিকায় পড়াশোনা করে দীর্ঘদিন ধরে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। দ্বিতীয় ছেলে রিজওয়ান চৌধুরীও যুক্তরাষ্ট্র থেকে লেখাপড়া শেষ করে বর্তমানে দুবাইয়ে চাকরি করছেন।

তৃতীয় ছেলে শাকের ওসমান চিশতী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি ইংল্যান্ডেই বসবাস শুরু করেন। তার চতুর্থ ছেলে জয়নাল চিশতী এখন কানাডার অভিবাসী।

তিনি কানাডায় ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে জয়নাল স্ত্রীকে নিয়ে ওটোয়ায় থাকেন। আর সবচেয়ে ছোট ছেলে শান ওসমান চিশতী ঢাকায় থাকেন। শান মানসিকভাবে প্রতিবন্ধী। 

বিনোদন