দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

জুন / ০৯ / ২০২২


মৃত্যুদণ্ড

কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড


208

Shares

টাঙ্গাইলে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খালাস দেয়া হয়েছে একজনকে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আহমদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডিতরা হলেন কৃষ্ণচন্দ্র দাস, সৌরভ আহমেদ ও মিজানুর রহমান। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মেহেদী হাসান টিটু নামে এক আসামিকে খালাস দেয়া হয়েছে।

আদালতে আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক।

দেশজুড়ে