দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ১৩ / ২০২২


part,time

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন


161

Shares

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) সকালে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কক্সবাজার সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজী পাড়া) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে আবুল কালাম।

তিনি জুতা ব্যবসায়ী ছিলেন। জানা গেছে, মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে বাজার করে টমটমযোগে বাজারঘাটায় যাচ্ছিলেন ওষুধের জন্য। এ সময় বাস টার্মিনালের নারকেল বাগান এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।

পথচারীরা এগিয়ে আসলে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে আহত কালামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কীভাবে ছুরিকাহত হয়েছেন, তা এখনও বিস্তারিত জানা যায়নি। ঘাতকদের শনাক্ত করা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।

দেশজুড়ে