147
Sharesমৌলভীবাজারের কমলগঞ্জে ২৮০ পিস ইয়াবা, তিন কেজি গাঁজা ও মাদক বহনকারী একটি মোটরসাইকেলসহ আব্বাস মিয়া (৪২) নামে এক মাদক কারবারিবে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৩০ মে) রাতে উপজেলার ইসলামপুরের দক্ষিণ গুলেরহাওর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্বাস একই এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদদপ্তরের পরিচালক অমর কুমার সেন জানান, গ্রেফতারকৃত ব্যাক্তি দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।