বিনোদন



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২১ / ২০২২


sylhet city

লাইভে এসে অঝোরে কাঁদলেন পূজা চেরী


224

Shares

ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন ঢালিউডের অন্যতম নায়িকা পূজা চেরী। দু’দিন আগেই যিনি প্রাণখুলে হেসেছেন এইচএসসি পরীক্ষার ফল পেয়ে।

তবে লাইভে এসে তার এই কান্নার কারণ সিনেমা বা পড়াশোনা নয়। খানিক ভিন্ন। পূজাকে পশুপ্রেমী হিসেবে তার পরিচিতজনরা জানেন। দুঃসংবাদটি হলো, তার এই পোষা প্রাণীটি আর বেঁচে নেই। বারান্দা থেকে পড়ে মারা গেছে। আর বিষয়টির আকস্মিকতায় শোকাচ্ছন্ন ঢাকাই ছবির এই নায়িকা।

জানান, আজ (২০ ফেব্রুয়ারি) বিকালে নয়তলায় পূজাদের ফ্ল্যাট থেকে নিচে পড়ে গেছে বিড়ালটি। আর সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না শোকাতুর পূজা।

ফেসবুক লাইভে এসে কান্নারত এ তারকা সেটিই শেয়ার করেন নেটিজেনদের সঙ্গে। পূজার ভাষ্য, ‌‌‘চার বছর ধরে আমরা একসঙ্গে আছি। আজকে সকালেও তাকে আমি গোসল করিয়েছি। কিন্তু কী হলো জানি না।

আমার বাবার রুমের পাশের বারান্দা থেকে পড়ে গেছে বা লাফ দিয়েছে। লাফ দেওয়ার কথা নয়, সে নিয়মিতই ওদিক দিয়ে ঘুরে এসে আমার কাছে বসে, কথা বলে। কিন্তু আর ফিরে এলো না।’ সঙ্গে সঙ্গে পূজারা নিচে নেমে যায়। গিয়ে ক্ষতবিক্ষত বেড়ালটিকে নিয়ে বাসায় আসেন।

জানান, প্রিয় প্রাণীটিকে সমাহিত করবেন দ্রুত। ঢাকাই ছবির অন্যতম ব্যস্ত নায়িকা পূজা। মুক্তির অপেক্ষায় আছে তার ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ ছবিগুলো।

সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ শিরোনামে আরও একটি ছবির।

বিনোদন