দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

জুন / ০৯ / ২০২২


Netrokona

নেত্রকোনায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার


169

Shares

নেত্রকোনার আটপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আটপাড়া থানার পুলিশ গতকাল বুধবার মাঝরাতে উপজেলার পালগাঁও গ্রাম থেকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছন আটপাড়া থানার ওসি জাফর ইকবাল।

গ্রেফতার হওয়া মাদক কারবারিরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফের কাটাবুনিয়া গ্রামের আসিফ আলী (২০), ময়মনসিংহের গফরগাঁও এলাকার মো. আজিজুল (৩৭) ও স্থানীয় পালগাঁও গ্রামের ফেরদৌস মিয়া (৪৩)।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়। আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৬৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দেশজুড়ে