সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

অক্টোবর / ০৯ / ২০২৬


ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু


73

Shares


সিলেটের ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট শারুখ আহমদ শাক্কু।

উদ্বোধনীপর্ব শেষে আয়োজিত প্রতিযোগিতার প্রথম দিনে খেলায় অংশ নেন ক্লাবের সদস্য ওমর ওসমান ও এ কে এম মামুনুর রশীদ।

অনুষ্ঠানে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এ জেড এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগের পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ক্রীড়া বিভাগের পরিচালক যীশু দেব, সাংস্কৃতিক বিভাগের পরিচালক তানজিনা মুমিন আহমেদ এবং আপ্যায়ন বিভাগের পরিচালক জুম্মা আব্বাস রাজু উপস্থিত ছিলেন।

এছাড়া ক্লাবের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


ওয়াইএফ/০৮

সিলেট প্রতিক্ষণ