দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

মে / ২৬ / ২০২২


Osmaninagar

ওসমানীনগরে ৪ বছর ধরে ফেরারি আসামি নবীগঞ্জে গ্রেফতার


133

Shares

ওসমানীনগরে ৮টি মামলার পলাতক আসামি শাহীন মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে ওসমানীনগর থানা পুলিশ র‌্যাবের যৌথ অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের আউসকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহীন উপজেলার বুরুঙ্গা ইউপির কামারগাঁও গ্রামের মৃত ছাদির আলীর ছেলে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, শাহীনের বিরুদ্ধে ওসমানীনগর থানা ৫টি ডাকাতি মামলাসহ ৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ৪টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে, সে ৪ বছর ধরে পলাতক ছিল।

দেশজুড়ে