171
Sharesরাজধানীতে পানির দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়াতে চায় ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। ভর্তুকি কমাতেই পানির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তাকসিম এ খান বলেন, ‘আমরা পানির দাম ২০ শতাংশ বাড়াতে প্রস্তাব দিয়েছি। সরকার যদি আরও বাড়াতে চায় তাহলে আমাদের আপত্তি নাই। সরকার যদি ভর্তুকি দেয় তাহলে ওয়াসা পানির দাম বাড়াবে না। এখন সিদ্ধান্ত সরকারের। ’
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বর্তমানে ওয়াসার এক হাজার লিটার পানির উৎপাদন খরচ ২৫ টাকা, তা বিক্রি করা হয় ১৫ টাকা। এ কারণে ভর্তুকি কমাতে চায় ওয়াসা।
’ তিনি আরো বলেন, ‘আইন অনুসারে প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে ওয়াসা। আমরা মনে করি ৫ শতাংশ বাড়ালে হবে না। এ কারণে মন্ত্রণালয়কে প্রস্তাব করা হয়েছে। ’