দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

জুন / ২৭ / ২০২২


Bangladeshis

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু


179

Shares

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ জন মারা গেছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া রোববার রাত পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর রোববার রাতে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত ঘোষণা করা হয়। নিহতরা হলেন-মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

এর আগে রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের মাঝখানে চলন্ত মোটরসাইকেলে ভিডিও করার সময় দুর্ঘটনাটি ঘটে।

দেশজুড়ে