দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

মে / ২১ / ২০২২


3 killed in train

পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩


140

Shares

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় টঙ্গী-ভৈরব রেল সড়কের নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা নামক স্থানে একটি অরক্ষিত গেটে নাগরি এলাকা থেকে আসা একটি তালভর্তি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগার সিন্দুর ট্রেনের সংঘর্ষ হয়।

এ সময় ট্রেনের ধাক্কায় তালভর্তি পিকআপটি দূরে গিয়ে পড়ে। এতে পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

দেশজুড়ে