140
Sharesচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে নিহত হয়েছেন এক গৃহবধূ।
শনিবার (২৬ মার্চ) সকালে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৫ মার্চ) দিনগত রাত ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়ার এম এম জুট মিলস কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম (২৫) একই কলোনির ভাড়াটিয়া মো. রাসেলের স্ত্রী। স্থানীয়রা জানায়, শুক্রবার (২৫ মার্চ) রাতের খাবার খেয়ে ঘুমাতে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে রাসেলের সঙ্গে আমেনার ঝগড়া হয়।
এরই জেরে রাত ২টার দিকে স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান রাসেল। পরে প্রতিবেশীদের খবরে মরদেহ উদ্ধার করে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, প্রায় ৪ বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কে সন্দ্বীপের মগধরা এলাকার জামাল উদ্দিনের মেয়ে আমেনা বেগমকে বিয়ে করে জামালপুরের রাসেল।
বিয়ের চার বছরের মাথায় স্ত্রীকে হত্যা। তাদের ঘরে ২ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।