দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ০৩ / ২০২২


play news

পুলিশ সদস্যের বিরুদ্ধে ইভটিজিং ও প্রাণনাশের অভিযোগ


152

Shares

রাজধানীর ফার্মগেট এলাকায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে ইভটিজিং ও প্রাণনাশের অভিযোগ করেছেন ড. লতা সমাদ্দার নামের এক নারী।

শনিবার (২ এপ্রিল) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগপত্র লিখে বিচারের আবেদন করেন তিনি। অভিযোগকারী ওই নারী হলেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দার।

অভিযোগপত্রে তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক বাসা থেকে রিকশাযোগে আনন্দ সিনেমা হলের সামনে নামি।

এ সময় তেজগাঁও কলেজের দিকে এগোতে থাকলে সেজান পয়েন্টের সামনে মোটরবাইকে বসে থাকা এক পুলিশ সদস্য (পোশাক পরিহিত, মোটর বাইক নং- ১৩৩৯৭০) আমার কপালের টিপ পরাকে উদ্দেশ্য করে ইভটিজিং এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।

ড. লতা সমাদ্দার আরও জানান, আমি পেছন ফিরে তার আচরণের প্রতিবাদ করলে পুনরায় গালাগাল করেন। এরপর বাইক স্টার্ট দিয়ে আমার গায়ের ওপর দিয়ে চালিয়ে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন।

আমি সরে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করি। কিন্তু বাইকের নিচে পড়ে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি।

এ সময় রাস্তার বিপরীতে তিনজন ট্রাফিক পুলিশের কাছে তাৎক্ষণিক ঘটনাটি জানাতেই তারা ওই প্রভাষককে থানায় অভিযোগ করতে পরামর্শ দেন। এই তিনজনের মধ্যে একজন ‘অভিজিৎ’।

দেশজুড়ে