আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৩ / ২০২২


sylhet city

পুতিনের উপদেষ্টারা ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার পক্ষে


150

Shares

ইউক্রেনে রাশিয়ার হামলা চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছেন রুশ সেনারা। আরও কয়েকটি শহর নিয়ন্ত্রণে নেওয়ার অপেক্ষায়। ৮ম দিনেও হামলা চলমান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টারা ইউক্রেনে হামলার পক্ষে। তারা কিয়েভে সামরিক অভিযান অব্যাহত রাখতে পুতিনকে পরামর্শ দিচ্ছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে হামলা শুরুর আগে নিজের নিরাপত্তা পরিষদের ৩০ সদস্যের সঙ্গে বৈঠক করেন পুতিন।

সেখানে তাকে ইউক্রেনে হামলার পরামর্শ দেওয়া হয়। রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ইউক্রেনে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার পুতিনের ওপর চাপিয়ে দেন।কিন্তু পুতিন নিরাপত্তা উপদেষ্টাদের ওপরই নির্ভর করেন। পুতিনের পরামর্শক যারা, তাদের বেশিরভাগই রাশিয়ার নিরাপত্তা পরিষদের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

তারা সবাই পুতিনের ভয়ে তটস্থ থাকেন। এদিকে জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় ১০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আর হামলায় ইউক্রেনের ২২৭ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

আন্তর্জাতিক