169
Sharesসিলেটে করোনাভাইরাসের সংক্রমণ আবারও উদ্বেগজনক হারে বাড়ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা শনাক্তের সংখ্যা একদিনের ব্যবধানে ৫ গুণ বেড়ে গেছে। আগেরদিন যেখানে শনাক্ত হয়েছিলেন ৮ জন সেখানে আজ শনাক্ত হয়েছেন ৪১ জন।
আজ বুধবার (১৭ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৮ জন, সুনামগঞ্জ ১ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন রয়েছেন বলেও জানান তিনি।