216
Sharesশাল্লায় উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাধিকা দাস (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টায় গ্রামের পাশের হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।
পরে রবিবার সকাল ১১ টায় হাওরের পাশে ফুটবল খেলার মাঠ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের রাকেশ দাসের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় রাধিকা দাস। অনেক খোঁজাখুজির পর কোথাও পাওয়া যায়নি।
পরে রবিবার সকালে গ্রামের ফুটবল খেলার মাঠের পাশে নৌকা ও লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নিশ্চিত করে জানান, নিহত রাধিকা দাসের লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে আছে।
পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।