দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

জুন / ১২ / ২০২২


সীতাকুণ্ড

সীতাকুণ্ড ট্রাজেডি: মৃত্যু বেড়ে ৪৮


191

Shares

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মো. নুরুল কাদের (২২) নামে আরও একজন মারা গেছেন।

রোববার (১২ জুন) দুপুরে ১টা ৫৭ মিনিটে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে মারা যান তিনি।

এখন পর্যন্ত এই ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। পার্ক ভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর থেকেই নুরুল কাদের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

আজ দুপুরে আইসিইউতে তিনি মারা যান। গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এতে দমকলকর্মীসহ ৪৮ জন নিহত ও আহত হয়েছেন দুই শতাধিক।

দেশজুড়ে