সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

মার্চ / ১৩ / ২০২১


সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ১৬ হাজার


254

Shares

সিলেটে করোনা থেকে সুস্থ হওয়ার চেয়ে এবার আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে। সিলেট বিভাগে করোনায় ১২জন আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২জন। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৭৯ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৬৬জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫জন।


শনিবার (১৩ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেটভিউ-কে এ তথ্য জানান। সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১২জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৬৬জন।


এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৯৪৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫৯জন, হবিগঞ্জে ২ হাজার ১১জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট প্রতিক্ষণ