সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৮ / ২০২২


corona

সিলেট-জকিগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনা


141

Shares

সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া বাজারের পাশে চন্দনপুর নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে ক্ষেতে গিয়ে পড়ে এবং গাড়ির প্রায় সব যাত্রীই আহত হন। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এক ইউপি সদস্য।

সিলেট প্রতিক্ষণ