সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

অক্টোবর / ০৪ / ২০২৬


সিলেট মুক্ত দিবস উদযাপনে সিলেটের জেলা পরিষদের উদ্যোগে প্রস্তুতি সভা


72

Shares


মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট পাকিস্তানি হানাদার মুক্ত হয়। ঐতিহাসিক সিলেট মুক্ত দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে সিলেট জেলা পরিষদ।

আজ রবিবার (৪ অক্টোবর) জেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী।

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের সঞ্চালনায় আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ড্যাব সিলেটের সভাপতি অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, এসএমপি সহকারী পুলিশ কমিশনার মো. আবু সাঈদ, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জাম পিপিএম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়াৎ, আনসার ভিডিপি সিলেট জেলা কমান্ডেন্ট শাহ নেওয়াজ সোসেন,  ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন, সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. এহসানুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বুলবুল, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক, ইকবাল হোসাইন, আঞ্চলিক তথ্য অফিস সিলেটের তথ্য সহকারী মাহমুদুল ইসলাম ও ডলি রানী সূত্রধর, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর মেঘনাথ চক্রবর্তী, শিল্পকলা একাডেমির প্রতিনিধি প্রতীক এন্দ, বীর মুক্তিযুদ্ধা সদর উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্রাচার্য্য, মো. রফিকুল হক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মখলিছু রহমান, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান, ডেপুটি কমান্ডার বীর মুক্তযোদ্ধা মনাফ খান, সিলেট জেলা বারের সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর ডিভিশনাল করেসপন্ডেন্ট ইকবাল সিদ্দিকী, দৈনিক আগামীর সময়-এর আবাসিক সম্পাদক আহমেদ নুর, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি সালেহ আহমেদ খসরু, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আহিমদ পাটোয়ারী রিপন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি লে. অধ্যাপক মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শিহাব আহমদ শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসার হোসেন খান, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি তাহমিন শারমিন তামান্না, সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, মহানগর মহিলাদলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, মহানগর জাসাসের সভাপতি রাসলে আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান এইচ খান,  সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার আমীন রাব্বি, বাংলাদেশ প্রতিদিন-এর সিলেট ব্যুরো প্রধান শাহ দিদারুল আলম নোবেল, সিলেট নজরুল পরিষদের আহবায়ক আমিরুল ইসলাম বাবু, কথাকলি, সিলেটের সভাপতি নীলঞ্জন দাস টুকু, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, আমিনুল ইসলাম লিটন, ডা. মো. জহিরুল ইসলাম অচিরপুরী, অ্যাডভোকেট সমর বিজয়সী শেখর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ও অহংকারের দিন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং দিনটি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।’

সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা দিনটি সফলভাবে উদযাপনে নানা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন এবং নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।


ওয়াইএফ/০৩

সিলেট প্রতিক্ষণ