সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৭ / ২০২২


play news

সিলেটে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ভ্যানগাড়ি চালকের


155

Shares

সিলেটে একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে এক ভ্যানগাড়ি চালকের। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের জালালাবাদ থানার শাহখুররম ডিগ্রি কলেজের সামনে বাদাঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানগাড়ি চালকের নাম ফারুক মিয়া (৬০)। তিনি জালালবাদ থানার নাজিরেরগাঁও-এর মৃত নূর মিয়ার ছেলে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফারুক মিয়া তার ভ্যানগাড়ি নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন।

বাদাঘাট সড়কের শাহখুরম ডিগ্রি কলেজের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় ফারুক মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ফারুককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।

সিলেট প্রতিক্ষণ