সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

সেপ্টেম্বর / ১১ / ২০২৬


সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট


84

Shares


৫০ জন গ্রাহকের কাছ থেকে অন্তত ১৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ফেমেক্স অ্যাসোসিয়েট নামের একটি প্রতিষ্ঠান। 

যুক্তরাজ্য পাঠানোর কথা বলে নগদ টাকা নিয়ে আত্মসাৎ করে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বলে  অভিযোগ করেছেন গ্রাহকরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ঘটনায় শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিকমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে নালিশ করেন ভুক্তভোগীরা। অভিযোগ শোনার পর তাৎক্ষণিক মন্ত্রী নিজে ফোন করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যা ব-৯’র অধিনায়ককে ব্যবস্থা নিতে বলেন।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, যুক্তরাজ্য যাওয়ার জন্য বিশ্বাস করে আমরা প্রত্যেকে ৩০-৩১ লাখ টাকা করে প্রতিষ্ঠানটির কাছে জমা দেই।  পরে তারা সময়ক্ষেপন করতে শুরু করে।

এক পর্যায়ে গ্রাহকরা চাপ দিলে তারা অফিস বন্ধ করে পালিয়ে যায়।

ভুক্তভোগীরা বলেন, আমরা ফোনে যোগাযোগ করলে উল্টো তারা আমাদের হুমকি দেয়।

এই ঘটনায় ৯জন বাদী হয়ে আদালতে অভিযোগ করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন-ফেমেক্স অ্যাসোসিয়েটের মোসাররফ, সোমা ঘোষ কেয়া, মোস্তাফিজ, সাদ, মীমসহ আরও অনেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, অন্তত ৫০ জন ভুক্তভোগীর কাছ থেকে ৩০-৩১ লাখ টাকা করে হাতিয়ে নিয়ে পালিয়েছে প্রতিষ্ঠানটি। তারা সবাই ওয়ার্ক পারমিটের মাধ্যমে যুক্তরাজ্য যাওয়ার জন্য টাকা দেন।

এ ঘটনায় ভুক্তভোগীরা গত ২১ জুন একই দাবিতে মানববন্ধন করেন। প্রতারণার শিকার নারী-পুরুষরা এবার প্রবাসী কল্যাণ মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।




বাংলানিউজ টোয়েন্টিফোর/ওয়াইএফ-০৩

সিলেট প্রতিক্ষণ