সিলেট প্রতিক্ষণ



দেশদপর্ণ প্রতিবেদক

সেপ্টেম্বর / ২৫ / ২০২৬


সিলেটে গভীর রাত পর্যন্ত জেলা প্রশাসনের অভিযানে ৪৪ জনকে কারাদণ্ড


81

Shares


সিলেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই, অনলাইন জুয়া ও মাদক সেবনের দায়ে ৪৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত একটা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গণমাধ্যম সেল) আব্দুল বাছিত মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিলেট মহানগর পুলিশের সহযোগিতায় নগরের ছয়টি থানার বিভিন্ন এলাকায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারি ছিলেন।’

তিনি বলেন, ‘অভিযান শেষে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেন। সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।’


সিলেট প্রতিক্ষণ