269
Sharesসিলেট নগরীর আম্বরখানার ব্রিটানিয়া হোটেল থেকে রোববার প্রবাসী পরিবার উধাও হওয়ার ঘটনায় কর্তৃপক্ষের সঙ্গে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন চুক্তি বাতিল করেছে প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বি.এম আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন,গতকাল রোববার (২১ মার্চ) সকালে একই পরিবারের ৯ প্রবাসী হোটেল থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটার পর রাতেই ওই হোটেলের সাথে চুক্তি বাতিল করা হয়েছে।
আজ সোমবার (২২ মার্চ) লন্ডন থেকে আরও ১৪০ জন যাত্রী সিলেটে এসেছেন। তাদের সকলকে নগরীর ১০টি হোটেলে ভাগ করে কোয়ারেন্টাইনে পাঠানো হলেও ব্রিটানিয়া হোটেলে কাউকে দেওয়া হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।