42
Sharesসিলেটে মাদক, জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চান না সাফ জানিয়ে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘ আমি ষ্পষ্ট বলতে চাই, সিলেটে আমরা মাদকের কোনো আনাগোনা দেখতে চাই না, অনলাইন জুয়া দেখতে চাই না। সিলেটে কোনো কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চাই না।’
শনিবার (২২ আগস্ট) সিলেট সফরে এসে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন তার চেয়ে বড় কথা সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা কেমন দেখতে চাই। আমি ষ্পষ্ট বলতে চাই, সিলেটে আমরা মাদকের কোনো আনাগোনা দেখতে চাই না, অনলাইন জুয়া দেখতে চাই না। সিলেটে কোনো কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চাই না।’
দুই ঘন্টা পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে তিনি বলেণ, ‘আমি এসব নিয়ে পুলিশ কমিশনার ও তার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি।’ এসময় তিনি বলেন, ‘এসএমপি কমিশনারকে এ বিষয়ে ষ্পষ্ট বার্তা দিয়েছি। তিনিও আশ^স্ত করেছেন, এজন্য আইনের ভেতরে যে পদক্ষেপ নেওয়া দরকার, তিনি তা করবেন।’